• আজ- সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় বিধবার জমানো ৬০ হাজার টাকা নিয়ে উধাও রুপা এনজিও পাটকেলঘাটায় ঝালের গুঁড়ায় ভেজাল: ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু: এলাকায় শোকের ছায়া চুয়াডাঙ্গার দর্শনায় মাদক মামলায় নারীসহ আটক-৬ আশাশুনিতে মায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলেকে এক মাসের জেল আশাশুনিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের বাজার মনিটরিং আশাশুনির ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে এমপি সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের বিপি দিবস পালন সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা সম্পন্ন

সাতক্ষীরার দেবহাটায় সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে ‘মিট দ্য প্রেস’

রিপোর্টার: / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

দীপঙ্কর বিশ্বাস: সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় সামাজিক সম্প্রীতি গড়ে তোলা এবং সম্ভাব্য সংঘাত প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দেবহাটা প্রেসক্লাব মিলনায়তনে শান্তি ও সামাজিক সংহতি সার্কেল সাতক্ষীরা এর আয়োজনে বাংলাদেশের কানাডিয়ান হাইকমিশনের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিট দ্যা প্রেসে মুল প্রবন্ধ তুলে ধরেন যুব প্রতিনিধি সুমাইয়া পারভীন রিজমা।

অনান্যাদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ, ক্লাবের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, রূপান্তরের প্রজেক্ট কো-অডিনেটর মফিজুর রহমান, যুব ফোরামের মনিরুল ইসলাম মনি প্রমুখ। উপস্থিত প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, যুগ্ম-সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে ওভি, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এসএম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাস সহ যুব সদস্যরা।

এসময় জানানো হয় যে, দীর্ঘমেয়াদী সংঘাত প্রতিরোধ ও সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণে যুব, নারী, সুশীল সমাজ ও স্থানীয় প্রশাসনের অংশগ্রহণ এর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষ করে সাতক্ষীরায় রাজনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক অসঙ্গতি ও ন্যায় বিচারের অভাবে সৃষ্ট সহিংসতা, সাম্প্রদায়িক সহিংসতা, বর্ডার পুশ ইন এবং সামাজিক মূল্যবোধ ধ্বংসের হুমকি সমূহের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এজন্য স্থানীয় পর্যায়ে নাগরিক ও যুবদের মধ্যে সংলাপের আয়োজন করা স্থানীয় পর্যায়ে অহিংস সমাধান দক্ষতা বৃদ্ধি করা। এবং সংঘাত বৃদ্ধির আগে সনাক্তকরণ, প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জানাতে অন্তর্ভুক্তিমূলক কাঠামো তৈরি করা জরুরী।

মূল কথা এই প্রকল্পের লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার জন্য যুব ও নারীদের ক্ষমতায়ন করা প্রকল্পের প্রধান কাজ। সেই লক্ষ্যে উপজেলায় ৩০ জন যুবকে প্রশিক্ষণ দিয়ে কমিনিটির শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চা করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে শান্তি ও সংহতি সার্কেলে আন্ত:সামাজিক সংলাপ, স্কুল ক্যাম্পেইন, অ্যাডভোকেসী চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ