• আজ- রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন

সাতক্ষীরার বাজারে এখন শুধু আম

রিপোর্টার: / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শুরু হয়েছে আমের মৌসুম। এ মৌসুম উপলক্ষে গত ৫ মে আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শুরু গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাসসহ স্থানীয় বাহারি জাতের আম সংগ্রহ। ফলে সাতক্ষীরার বাজারে এখন শুধু আম আর আম। আমে সয়লাব হয়ে আছে সাতক্ষীরার বাজার। স্থানীয় হাট হয়ে এসব আম চলে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়।

 

বুধবার (৬ মে) শহরের সুলতানপুর বাজারে দেখা যায়, পাইকারি দরে প্রতিমণ গোবিন্দভোগ আম বিক্রি হচ্ছে ১২শ থেকে ১৫শ টাকায়। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১৬শ থেকে ১৮শ টাকা। গোপালভোগ আমও বিক্রি হচ্ছে একই দামে।

 

এ বিষয়ে আম ব্যবসায়ী কবির হোসেন বলেন, এ বছর ফলন প্রচুর। বাজারে আমের জোগান অনেক। আমের দাম কম থাকলেও আমের ফলন বেশী হওয়ায় চাষীরা লাভবান হবেন।

 

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, এ বছর আমের বাম্পার ফলন হয়েছে। ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগসহ স্থানীয় জাতের আম ভাঙা শুরু হয়েছে। ১৫ মে বাজারে আসবে হিমসাগর। জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার মেট্রিকটন। কোনো ব্যবসায়ী যেন আমে কেমিক্যাল দিয়ে বাজারজাত করতে না পারে সে বিষয়টিও নজরে রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ