• আজ- বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু কালিগঞ্জে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল পরিচ্ছন্নতা অভিযানে সামেক হাসপাতালে ঝাড়ু হাতে এমপি খালেক শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সারাদেশে খুন, ধর্ষন, অপহরন ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরাতে মৌন প্রতিবাদ সকলকে সাথে নিয়ে তালার উন্নয়ন করতে চাই- সাংবাদিকদের ইফতার মাহফিলে ইজ্জত উল্লাহ এমপি চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় নিষিদ্ধ ডিএন টাইট কীট জব্দ জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি পাকিস্তান সিরিজ স্থগিত হওয়া নিয়ে যা বলছে বিসিবি

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে অগ্নিসংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

রিপোর্টার: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজম্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের সাহা পাড়া এলাকায় একটি পরিবারের সবাই কে পুড়িয়ে মারার জন্য রাতের আধারে রান্না ঘরে অগ্নিসংযোগ করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী এক পরিবার। ব্রহ্মরাজপুর সাহা পাড়া এলাকার মাসুম গাজী জানান,  রবিবার (১ মার্চ) রাত ১০টার দিকে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ছিলাম।

এসময় আমার বাবা মা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা বোন শারমিনকে দেখতে গিয়েছিল। ঘুমিয়ে থাকা অবস্থায় আমার মায়ের ডাকচিৎকারে ঘুম থেকে জেগে দেখি আমার বসত ঘরের সাথে থাকা রান্না ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে।

এসময় বাড়ির সবাই এবং প্রতিবেশীদের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি। পরে সরকারি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ২ আইসি মাহবুব রহমানসহ সঙ্গীয় ফোস নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।


মাসুম গাজীর মা পারুল পারভীন জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে আমি ও আমার স্বামী শহিদুল ইসলাম সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা আমার মেয়ে শারমিনকে দেখে বাড়ি আসি। এসময় আমার বাড়ির সামনে আমবাগানে প্রতিবেশী সোনা বিশ্বাসের পুত্র গোপাল বিশ্বাস ও অজ্ঞাত একজন লোক দাড়িয়ে বিড়ি খাচ্ছে। আমরা ক্লান্ত থাকায় দ্রুত খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তখন হঠাৎ রান্না ঘরের মধ্যে শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বাইরে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। আমার ডাকচিৎকারে বাড়ির সবাই ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করি।

এসময় দুজনকে দৌড়ে পালাতে দেখি। রান্না ঘরের পিছন দিক থেকে আমাদের বাড়ির সবাই কে পুড়িয়ে মারার জন্য আগুন দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

এসময় তিনি আরও জানান, আমাদের রান্না ঘরে গ্যাসের চুলা ও সিলিন্ডার ছিল। আর এক মিনিট দেরি হলে গ্যাসের চুলা ও সিলিন্ডারে আগুন লেগে গেলে আমরা সবাই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যেতাম। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মাসুম গাজী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিষয়টি জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,  অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ