• আজ- রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন

সাতক্ষীরার শ্যামনগরে চাঁদা না দেওয়ায় জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

রিপোর্টার: / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

তাপস কুমার ঘোষ: সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় এক জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগকারী বিকাশ ঘোষ (৪৬) শ্যামনগর জুয়েলারি সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ হিন্দু পরিষদ, শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার বংশীপুর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে নকিপুর বাজারে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছেন।
সোমবার (০৬ জুলাই) শ্যামনগর থানায় লিখিত অভিযোগে বিকাশ ঘোষ উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত মো. আরজু গাজী (৩০), পিতা-আতিয়ার রহমান (আদু), সাং-নকিপুর, শ্যামনগর, তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২৫ জুন ২০২৬ রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে পরিকল্পিত ভাবে তার ওপর হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়, ওই রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে বাপ্পী গ্যারেজ থেকে মেরামত করা মোটরসাইকেল আনতে যান বিকাশ ঘোষ। পরে জে.পি. কমপ্লেক্স সংলগ্ন প্রধান সড়কের বিপরীত পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্ত তার পথ রোধ করেন। এ সময় পূর্বের চাঁদার টাকা দাবি করে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি চড়, কিল, ঘুষি ও লাথি মেরে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় অভিযুক্ত হুমকি দিয়ে বলেন, শ্যামনগরে ব্যবসা করতে হলে তাকে নিয়মিত চাঁদা দিতে হবে। অন্যথায় ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। এমনকি ঘটনাটি কাউকে জানানো বা থানায় অভিযোগ করলে তাকে হত্যা, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, ব্যবসা বন্ধ করে দেওয়া এবং বাজারে উঠতে না দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে।

বিকাশ ঘোষ দাবি করেন, অভিযুক্তের হুমকির কারণে তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তার জানমাল ও ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

এ বিষয়ে শ্যামনগর থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ