• আজ- সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন

সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি উপজেলা দল চ্যম্পিয়ন

রিপোর্টার: / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা। রোববার বেলা সাড়ে ৩ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের যৌথ আয়োজনে এ খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
খেলায় আশাশুনি বনাম কালিগঞ্জ উপজেলা অংশ গ্রহন করেন। খেলার প্রথমার্ধে আশাশুনি দল একটি গোল করে। দ্বিতীয়ার্ধে কালিগঞ্জ উপজেলা দল ১ টি গোল করে ড্র হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে আশাশুনি উপজেলা দল ৫ গোল করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে কালিগঞ্জ উপজেলা দল ৩ গোল করে রানার্স আপ হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

 

এসম প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছেলে-মেয়েদের লেখাপড়া পাশাপাশি খেলার প্রতি গুরুত্ব দিতে হবে। খেলাধুলার জন্য সাতক্ষীরা উর্বর ভূমি। বাংলাদেশ সহ বিশ্বের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরার সন্তানদের ভূমিকা প্রশংসনীয়। দীর্ঘদিন কোন খেলা ছিল না, খেলার পরিবেশ নষ্ট করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনে উন্নয়ন ঘটিয়েছেন।
তিনি আরো বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নাই। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে।

 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপি’র আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, সাবেক যুবদল নেতা নাসিম ফারুক খান মিঠু, জেলা ফুটবল এসোসিয়েশন আহ্বায়ক ইমদাদুল ইসলাম, সদস্য আবু নাসের মোঃ আবু সাঈদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।

 

এসময় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় দর্শকের স্রোত লক্ষ করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ