
ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে পরানদহ গ্রামে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পূর্ব শত্রুতার জেরে শিবপুর কারিগরপাড়ায় অগ্নিসংযোগ করে আব্দুল আজিজের বসতবাড়ির আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (০৬অক্টোবর) দুপুর ১২টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ওই বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয় নিয়ে সাতক্ষীরার সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
সরোজমিনে যেয়ে জানা যায়, দীর্ঘদিন যাবত জমি জায়গার বিষয় নিয়ে শত্রুতা করে আসছে প্রতিবেশি মোঃ আনারুল ইসলাম ঝন্টু। এই বিবাদ চলে আসছে অনেক আগে থেকেই। মঙ্গলবার দুপুরের সময় রুহুল কুদ্দুস মন্টু , মাসুদা বেগম , বিলকিছ নাহার হঠাৎ করে তাদের বাড়িতে এসে অগ্নিসংযোগ করে চলে যায়। আগুনে বাড়ি ঘরের আসবাব-পত্র পুড়ে যায়। পরে বাড়ির সদস্যদের চিৎকারে বাজারের দোকানদারেরা ছুটে এসে পানি দিয়ে আগুন নিবৃত করে।
অগ্নিসংযোগে পুড়ে যাওয়া বাড়ির মালিক আব্দুল আজিজের ছোট ছেলে শামীম বলেন, গত ১৫ দিন আগে আমাাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বসত বাড়িতে আগুনে আসবাপত্র পুরে প্রায় ৭০হাজার টাকা ক্ষতি হয়। আজ মঙ্গলবার আবারও বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয় এতে আমাদের ১লক্ষ টাকা আসবাবপত্র পুড়ে ছায় হয়ে যায়। আমরা এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল আজিজের ক্রয়কৃত জমি দখল করার চেষ্টা করিলে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা বর্তমানে চলমান আছে। মোঃ আনারুল ইসলাম ঝন্টু এবং রুহুল কুদ্দুস মন্টু আমাদের ক্রয়কৃত জমি জবর দখল করার হুমকি দেয়। মঙ্গলবার (৬(৬ অক্টোবর) বেলা ১২টার দিকে বিবাদীরা হাতে লাঠিসোঠা সহকারে আমাদের বাড়ির সামনে সরকারি রাস্তার উপর এসে আজিজের পরিবারের সদস্য দের দেখা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। আজিজের ছেলে মোঃ সবুজ ইসলামসহ পরিবারের সদস্যদের মারধর করিবে, মিথ্যা মামলা দিবে, খুন জখম করবে, জায়গা জমি জবর দখল করবে, বাড়ির বিষয় সম্পদের ক্ষতি করবে বলে হুমকি দেয়। বিবাদীরা আমাকে সহ আমার ছেলে মোঃ সবুজ ইসলাম (৪০) সহ আমার পরিবারের সদস্যদের মারধর করবে, আমাদের নামে মিথ্যা মামলা দিবে, আমাদের খুন জখম, জায়গা জমি জবর দখল, বাড়ির বিষয় সম্পদের ক্ষতি করবে বলে হুমকি দেয়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এর কাছে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।