
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের আগামী নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি সভা ম্যানগ্রোভ সভাঘরে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়।
দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আযাদ,মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী ও সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।
সভায় এজিএমে গৃহীত সিদ্ধান্তের আলোকে নির্বাহী কমিটির মেয়াদ ১ মাস বৃদ্ধি করা হয় এবং ১৩ জুন শনিবার সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে পরবর্তী নির্বাহী কমিটি গঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।