• আজ- বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সাতক্ষীরা বি.ডি.এফ প্রেসক্লাবে কবি ও সাহিত্যিক ডা. আজাদের বই উপহার প্রদান

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মেহেদী হাসান শিমুল: বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক ও ছড়াকার ডা. আব্দুল ওয়াহাব আজাদ তাঁর স্বরচিত তিনটি কবিতা ও গল্পের বই বি.ডি.এফ প্রেসক্লাব কর্মকর্তাদের নিকট উপহার প্রদান করেছেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় বি.ডি.এফ প্রেসক্লাবের সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানে এ বই উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন বাবু এবং সঞ্চালনা করেন সাংবাদিক মেহেদী হাসান শিমুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আরশাদ আলী, সাবেক সভাপতি আব্দুল হাকিম, সহ-সভাপতি জি.এম. আমিনুল হক, রবিউল ইসলাম, ইমরান হোসেন, শরিফুল আলম রানা, এম.এম. জয়নাল, আছাদুল ইসলাম, সুজন ঘোষ, হাফিজুল ইসলাম হাফিজসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে ডা. আব্দুল ওয়াহাব আজাদ বলেন, “বই পড়লে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়। বর্তমানে অনলাইন নির্ভরতার কারণে অনেকেই বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে। অথচ বই মানুষের মনন ও চিন্তার জগতকে সমৃদ্ধ করে।”

তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণ করে বলেন, “জ্ঞান অর্জনের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। নিজের চারপাশের প্রকৃতি, ধানক্ষেতের শিশির ভেজা দৃশ্য থেকেও মানুষ অনেক কিছু শিখতে পারে।”

এসময় তিনি সকলকে বই পড়ার আহ্বান জানান এবং তাঁর রচিত তিনটি বই— “ছড়ার দেশে ঘুরে আসি”, “আলো যখন অন্ধকারে” ও “সপ্তসুরের মোহনায়” প্রেসক্লাব কর্মকর্তাদের হাতে তুলে দেন।

ডা. আব্দুল ওয়াহাব আজাদ ব্যক্তিগত জীবনে সাতক্ষীরা ডি.বি খান হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক এবং সাতক্ষীরা সিটি কলেজের সাবেক প্রধান সহকারী। দীর্ঘদিন ধরে তিনি কবিতা, ছড়া, গল্প ও উপন্যাস রচনার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য তিনি বিভিন্ন জাতীয় ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে একাধিক সম্মাননা অর্জন করেছেন।

অনুষ্ঠানের শেষে বি.ডি.এফ প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. আব্দুল ওয়াহাব আজাদকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ