• আজ- সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় বিধবার জমানো ৬০ হাজার টাকা নিয়ে উধাও রুপা এনজিও পাটকেলঘাটায় ঝালের গুঁড়ায় ভেজাল: ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু: এলাকায় শোকের ছায়া চুয়াডাঙ্গার দর্শনায় মাদক মামলায় নারীসহ আটক-৬ আশাশুনিতে মায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলেকে এক মাসের জেল আশাশুনিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের বাজার মনিটরিং আশাশুনির ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে এমপি সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের বিপি দিবস পালন সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা সম্পন্ন

১৬০ বছরেও কেউ করতে পারেনি, সে বিশ্বরেকর্ড গড়লেন রোনালদো

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে আবারও ম্যাচের নায়ক হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল হাজেমের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে তিনি করেন জোড়া গোল। দলের জয়ে তার ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ।

এই দুই গোলের মাধ্যমে নতুন ইতিহাস গড়লেন এই পর্তুগিজ তারকা। এমন এক ইতিহাস যা ফুটবলের ১৬০ বছরের ইতিহাসে আর কেউ গড়তে পারেননি। ৩০ বছর বয়স পার করার পর তিনি করেছেন ৫০১ গোল। ফুটবল ইতিহাসে এর আগে কেউ এই মাইলফলকে পৌঁছাতে পারেননি।

সব মিলিয়ে রোনালদোর ক্যারিয়ার গোল এখন ৯৬৫। হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকে পৌঁছাতে তার দরকার আর ৩৫ গোল।

গৌরবময় ক্যারিয়ারে তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি এবং আল নাসরের হয়ে। প্রতিটি ক্লাবেই তিনি রেখে গেছেন নিজের ছাপ। বিশ্ব ফুটবলে তিনি এখন এক আইকন।

এরই মধ্যে শোনা যাচ্ছে, সৌদি আরবে পুরোপুরি সুখে নেই রোনালদো। গ্রীষ্মে তিনি ইউরোপে ফেরার কথা ভাবছেন। শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবন হতে পারে তার সম্ভাব্য গন্তব্য।

তবে এখন তার পুরো মনোযোগ আল নাসরের হয়ে সৌদি লিগ জেতা। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নও দেখছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ