• আজ- শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবের কার্যনির্বাহী নির্বাহী কমিটির সভা দেশে হামের লক্ষণ নিয়ে ৯৪ জনের মৃত্যু, ভর্তি ৫ হাজারের বেশি সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ তিনটি প্রশাসনিক পদ শূন্য, পাসওয়ার্ড জিম্মি: কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-১ কালিগঞ্জের কাটুনিয়া রাজবাড়ী কলেজের অধ্যক্ষ ওয়াহাব চূড়ান্ত বরখাস্ত আশাশুনির খাজরা চেয়ারম্যানের অপসারণ দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ আমির হামজার বিরুদ্ধে আরও এক মামলা, সমন জারি দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের ইসরাইলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি ইরানের

৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

রিপোর্টার: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা গত ২৪ ঘণ্টায় ৪০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী বলছে, তারা গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা সাইট ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

ইসরাইলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরাইলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৬টা ১০ মিনিটের দিকে লেবাননের মালিকিয়াহ ও ইয়েরুন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালান।

আলজাজিরার খবরে বলা হয়, কাছাকাছি সময়ে লেবাননের মেনাহেম এলাকায় ইসরাইলি বাহিনীর ওপর ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে হিজবুল্লাহ। এসব হামলার বিষয়ে ইসরাইলি বাহিনী এখনও কিছু জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ