• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরা বড়বাজারে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আতঙ্কে ব্যবসায়ীরা

রিপোর্টার: / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র বড়বাজার এলাকায় সরকারি ইজিরা নিয়ে দীর্ঘ ৩০ থেকে ৪০ বছর ধরে গড়ে ওঠা একাধিক পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ উঠেছে, নির্মাণাধীন ভবনটি কোনো প্রকার নিরাপদ দূরত্ব না রেখে পাশের পুরোনো দোকানগুলোর সঙ্গে একেবারে সংলগ্নভাবে নির্মাণ করা হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে দোকানের ওপর দিয়েই ছাদ (স্ল্যাব) ঢালাই দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এতে করে ঝুঁকির মুখে পড়েছে এসব দোকানের কাঠামোগত নিরাপত্তা।

দোকান মালিক পলাশ দেবনাথ বলেন, “আমরা সরকারি ইজারা নিয়ে ৩০ থেকে ৪০ বছর ধরে এখানে ব্যবসা করে আসছি। কিন্তু পাশেই বহুতল ভবন নির্মাণের কারণে আমাদের দোকানগুলো এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে। আমরা চাই, নিয়ম মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে নির্মাণকাজ করা হোক।”


অন্য ব্যবসায়ী মিলন ও ফারুক হোসেন অভিযোগ করে বলেন, “ইতোমধ্যে আমাদের দোকানের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এভাবে কাজ চলতে থাকলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এতে আমাদের ব্যবসা ও জীবিকা হুমকির মুখে পড়বে।”

পাশের আরেক দোকান মালিক জোহা বলেন, “আমি নিজে ভবন নির্মাণের সময় পাশের জন্য জায়গা রেখেছিলাম। কিন্তু এখন সেই জায়গা দখল হয়ে গেছে। আমি এর একটি ন্যায্য ও স্থায়ী সমাধান চাই।”
এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে ভবন নির্মাণ নিশ্চিত করে।

অভিযোগের বিষয়ে ভবন নির্মাণকারী পলিথিন ব্যবসায়ী জুলফিকার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি বৈধভাবে জায়গা কিনে ভবন নির্মাণ করছি। বিষয়টি নিয়ে আগামীকাল বসার কথা রয়েছে। এর আগে এ বিষয়ে আর কিছু বলতে চাই না।”

স্থানীয়দের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই তারা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ