• আজ- শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভি- সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতা স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, যেন মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি চিন্ময়ের মুক্তির বিষয়ে যা বললেন সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে, জানা গেল হরমুজ প্রণালি খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘১০টি যুদ্ধ বন্ধ করার’ দাবি, যাচাই করে যা পেল বিবিসি

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘রঘু ডাকাত’

রিপোর্টার: / ৩৭৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বিনোদন রিপোর্ট: ওপার বাংলার অভিনেতা দেব। চলতি বছরের দুর্গাপূজা উপলক্ষে মুক্তি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রঘু ডাকাত’। এই ছবিটি শুরু থেকেই বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘রক্তবীজ ২’-কে পেছনে ফেলে এগিয়ে গেছেন দেব।

যদিও ছবিটির অফিশিয়াল আয়ের পরিসংখ্যান প্রযোজনা সংস্থা এখনো প্রকাশ করেনি, তবে সম্প্রতি এক টুইটে এসভিএফ ফিল্মসের অন্যতম প্রযোজক মহেন্দ্র সোনি নিশ্চিত করেছেন, ছবিটি ১০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে। এই ছবির যৌথ প্রযোজকও তিনি।

‘আগামীকাল দেব ডে-র জন্য উত্তেজিত’ এমন একটি টুইট করে মহেন্দ্র সোনি লিখেছেন, ‘মেগাস্টার এই বিশেষ কারণেই।’ এরপর হ্যাশট্যাগে ‘রঘু ডাকাত’-এর নামের পাশে ১০ কোটি উল্লেখ করেন তিনি।

তবে এই হিসাব প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিত ভক্তরা প্রযোজককে ট্রল করে দাবি করছেন, এই অঙ্কে নাকি ‘জল মেশানো’ আছে।

অন্যদিকে, স্যানক্লিকের পরিসংখ্যান অনুসারে জানা যায়, ‘রঘু ডাকাত’ মাত্র ১২ দিনে ভারতের বক্স অফিসে মোট ৭ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। মাল্টিপ্লেক্স আয়ের ক্ষেত্রে দেবের ‘রঘু ডাকাত’ ও ‘রক্তবীজ ২’ একে অপরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করলেও, সিঙ্গল স্ক্রিনে অনেকখানি এগিয়ে রয়েছে দেব অভিনীত ছবিটি।
দেবের আগের দুই মুক্তিপ্রাপ্ত ছবি ‘খাদান’ এবং ‘ধূমকেতু’ বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এবার ‘রঘু ডাকাত’-এর মাধ্যমে ‘দেব সুনামি’-র অপেক্ষা। যদি এই ছবিটি ২৫ কোটির গন্ডি পেরোতে পারে, তবে তা হবে দেবের ক্যারিয়ারের জন্য একটি বিরাট অর্জন।

এদিকে, দেব ভক্তদের এখন নতুন দাবি এবার যেন ‘চাঁদের পাহাড়’-এর তৃতীয় পর্ব নিয়ে আসেন দেব ও এসভিএফ। ভক্তরা তাদের প্রিয় ‘শঙ্কর’-এর নতুন অভিযান দেখতে ভীষণ আগ্রহী। পাশাপাশি, পূজার পর এ বছরের ডিসেম্বরেই আসছে দেবের বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ