• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের সফলতায় দোয়া

রিপোর্টার: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি সহকারী অধ্যাপক মুহা: ওবায়দুল্লাহ।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষক মো: রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদ্রাসার শিক্ষানুরাগী শিক্ষাবিদ মাষ্টার আব্দুল মুজিত, ব্যাংকার আব্দুর রহিম, শিক্ষক বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে কঠোর পরিশ্রম, নৈতিক শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দাখিল পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ