• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

নদী রক্ষা ও সবুজায়নে কালিগঞ্জে ইউএনও’র বনায়নের উদ্যোগ

রিপোর্টার: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: নদী রক্ষা ও সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে চর বনায়নের উদ্যোগ নিয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কালিকাপুর মৌজার গলঘেশিয়া নদীর জেগে ওঠা চর এলাকা পরিদর্শনকালে তিনি এ উদ্যোগের ঘোষণা দেন।

পরিদর্শনকালে ইউএনও অনুজা মন্ডল নদী দখল ও বালু ব্যবসা সংক্রান্ত অভিযোগ শোনেন এবং চলতি অক্টোবর মাসের মধ্যেই দখলকৃত চর এলাকা থেকে বালু ব্যবসায়ীদের সব সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন।

তিনি জানান, স্থানীয় জনগণ ও প্রশাসনের যৌথ তদারকি কমিটি গঠন করে আগামী নভেম্বর মাস থেকেই পরিবেশ সহনশীল বৃক্ষরোপণের মাধ্যমে দখলকৃত চর উদ্ধার ও বনায়ন কার্যক্রম শুরু করা হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ইউএনওর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই উদ্যোগের মাধ্যমে নদীর নাব্যতা ফিরবে, দখলমুক্ত হবে নদী, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সবুজ পরিবেশ গড়ে উঠবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে ইউএনও অনুজা মন্ডল নদীটির দখলকৃত অংশ উচ্ছেদ এবং পরিবেশ রক্ষায় কার্যকর ও স্থায়ী উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

নদী দখলমুক্ত ও সবুজায়ন কর্মসূচির এ উদ্যোগে কালিগঞ্জবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কালিকাপুরের গলঘেশিয়া নদীর চর অংশটি স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি—ইয়াছিন গাজি, হাবিবুর রহমান, আব্দুল মান্নান ঢালী, জাকারিয়া ও মনিরুল ইসলাম গাজী—অবৈধভাবে দখল করে বালুর ব্যবসা চালিয়ে আসছিলেন, যার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নাব্যতা হ্রাস পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ