• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল

রিপোর্টার: / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনকে অবরুদ্ধ করে জীবনহানির হুমকি দিলেন বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও বল্লী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আজহারুজ্জামান মুকুল।

ঘটনা সুত্রে প্রকাশ সোমবার (২২ জুন) বেলা ১২ দিকে অত্র স্কুল পরিদর্শনে যেয়ে এই ঘটনা শিকার হয়েছেন বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন। তিনি বলেন ওই স্কুলের ম‍্যানিজিং কমিটির গঠন এর জন্য বিধি মোতাবেক একজন শিক্ষক প্রতিনিধি ঠিক করার জন্য বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ করি এবং ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুলের সঙ্গে কথা বলি।

তিনি আমাকে দেখে তিরস্কার করে এবং বাজে কথা বলে আমাকে হেনস্থা করে। শুধু তাই নয় আজহারুজ্জামান মুকুল প্রকাশ‍্যে শিক্ষক প্রতিনিধি ঠিক করার জন্য চাপ সৃষ্টি করলে তখন শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, এই স্কুলের সকল শিক্ষকদের  মতামত এর ভিত্তিতে এবং তারা যাকে পছন্দ করবে তাকেই শিক্ষক প্রতিনিধি নির্বাচন করব।

এসময় জামায়াত নেতা শিক্ষক আজহারুজ্জামান মুকুল শিক্ষা কর্মকর্তাকে এক পর্যায়য়ে বাধ্য করার চেষ্টা করে। তখন ওই  স্কুলের পরিবেশ উত্তেজনা সৃষ্টি হলে শিক্ষক প্রতিনিধি না করে শিক্ষা কর্মকর্তা অত্র স্কুল ত‍্যাগ করেন।

স্কুলের অভিভাবকগণ বলেন, মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বল্লী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আজহারুজ্জামান মুকুলের কারণে নষ্ট হয়েছে। স্কুলের অভিভাবক আঃ গনি দৈনিক অপরাধ বার্তাকে বলেন আজহারুজ্জামান মুকুলের কারণে স্কুল সম্পূর্ণ নষ্ট হয়েছে। শুধু তাই নয় মুকুলের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা আছে এবং কিছুদিন পূর্বে দীর্ঘ ৪০ দিন জেল হাজতের ঘানি টেনে জেল থেকে জামিনে মুক্তি হয়ে এসে জোর পূর্বক ভাবে হেড মাষ্টার সেজে বসে আছে।

সোমবার বেলা ১১টার পর স্কুলে গেছে এবং হাজিরা খাতায় সাক্ষর করে মুকুল মাষ্টার জামায়াত নেতা হওয়ার কারণে ক্ষমতার অপব‍্যবহার করে।

তিনি আরো বলেন, সোমবার বেলা ১১টা পর্যান্ত জামায়াতের রাজনৈতিক কার্যক্রম করেছে স্কুলের পাশে জামায়াত অফিসে বসে, যা শত শত মানুষ দেখেছে।

বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি মন্টু এ প্রতিবেদককে বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আছে অথচ সেই সরকারের টাকা বেতন নিচ্ছে। আবার সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আজহারুজ্জামান মুকুল মাষ্টার যেটা খুবই দুঃখজনক। মুকুল মাষ্টার  একাধিক বার জেল খেটেছে কিন্তু একবারও বরখাস্ত হয়নি, যার কারণে বেতন ভাতা সবই ঠিক মতো নিয়েছে।

এবিষয়ে অভিযুক্ত মাষ্টার আজহারুজ্জান বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায় নি।

বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত বলেন, বিষয়টি খতিয়ে দেখব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ