
যশোর প্রতিনিধি: যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় থেকে রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আটটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
গ্রেফতার ব্যক্তি হলেন- সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকার শেখ আরিজুল্লাহর ছেলে শেখ অলিউল্লা (৫৫)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সকাল সাড়ে ৬ টার দিকে মুড়লীর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তার দেহ তল্লাশি করেল কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আটটি স্বণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বণের বাজারমূল্য ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা এবং মোট ওজন ১.০২০ কেজি।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লা স্বীকার কেেরছন যে- তিনি স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ভারেত পাচারের উদ্দেশ্যে যশোরে নিয়ে যাচ্ছিলেন।
অভিযান শেষে গ্রেফতার অলিউল্লাকে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজােিরত জমা দেওয়া হয়েছে।