
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর বাস স্ট্যান্ডে সারের দোকানের সার্টার কেটে চুরির ঘটনা ঘটেছে।
কৃষ্ণপদ সাধুর মালিকানাধীন মেসার্স অগ্রণী ট্রেডার্সের লাইসেন্সে ব্যবহৃত মেসার্স রফিক এন্টার প্রাইজে রাতের আঁধারে বিসিআইসি কর্তৃক প্রাপ্ত ২৩৭ বস্তা ইউরিয়া সারের মধ্যে ১৯০ বস্তা চুরির ঘটনা ঘটে।
চোরেরা প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত টাকার সার চুরি করে নিয়ে গেছে বলে দাবি মেসার্স রফিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিএম রফিকুল ইসলামের। রফিকুল ইসলাম জানান, ‘প্রতিদিনের ন্যায় ঘটনার রাত সাড়ে ৮ টার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। পরদিন সকালে দোকান খুলে দেখি দোকানের সামনের শার্টারের অ্যাঙ্গেল কাটা। চোরেরা দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।’
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আরেফিন জানান, ‘সারের দোকানে চুরির বিষয়ে একটা অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।