• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে? পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

কালিগঞ্জে উকশা মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচন সম্পন্ন

রিপোর্টার: / ৫৭৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কঠোর নিরাপত্তা দুই গ্রুপের টানটান উত্তেজনা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকশা মাধ্যমিক বিদ্যালয়ে ৪ জন অভিভাবক সদস্য পদের বিপরীতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে অভিভাবক ভোটারদের ভোটগ্রহণ চলে। নির্বাচনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আকরাম হোসেন নির্বাচনী প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন এবং তার নিরাপত্তায় সহযোগিতা করেন কালিগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হোসেন। মোট ৩৭৪ জন ভোটারের মধ্যে ২৩৫ জন অভিভাবক সদস্য ভোটার তাদের ভোট প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন।

ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত ফলাফলে বিজয়ীরা হলেন নিমাই চন্দ্র জোয়াদ্দার ১৬৪, আব্দুল মতিন গাজী ১৫২, দুর্গাপদ মন্ডল ১৪৩ এবং আব্দুল কাদের ৭৮ ভোট জয়লাভ করেন এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রব ৭৫, সুজয় ঘরামী ৭০ এবং শেখ বদরুজ্জামান ৬৮ ভোট পেয়ে পরাজিত হন। এর আগে বিনা প্রতিদ্বন্দিতায় প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে নীরোধ কুমার মন্ডল, দাতা সদস্য হিসেবে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী শওকত হোসেন, মহিলা অভিভাবক সদস্য হিসেবে তাসলিমা বেগম, শিক্ষক প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, মোহাম্মদ সেলিম উদ্দিন, মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে নুরে হাওয়া নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ