• আজ- সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় বিধবার জমানো ৬০ হাজার টাকা নিয়ে উধাও রুপা এনজিও পাটকেলঘাটায় ঝালের গুঁড়ায় ভেজাল: ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু: এলাকায় শোকের ছায়া চুয়াডাঙ্গার দর্শনায় মাদক মামলায় নারীসহ আটক-৬ আশাশুনিতে মায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলেকে এক মাসের জেল আশাশুনিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের বাজার মনিটরিং আশাশুনির ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে এমপি সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের বিপি দিবস পালন সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা সম্পন্ন

ভারতে ‘ডাইনি’ অপবাদে মধ্যযুগীয় কায়দায় ২ জনকে পুড়িয়ে হত্যা

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ‘ডাইনি’ অপবাদে এক নারী ও তার ১০ মাস বয়সি শিশুকে জীবন্ত পুড়িয়ে হত্যার এক নৃশংস ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  রাতে রাজ্যের কুদসাই গ্রামে এই ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের সন্ধানে অভিযান চালাচ্ছে।

নিহত নারীর নাম জ্যোতি সিনকু। এই হামলায় জ্যোতির স্বামী কোলহান সিনকুও গুরুতর দগ্ধ হয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে বেশ কিছু গবাদি পশুর আকস্মিক মৃত্যু এবং পুসতুন বিরুয়া নামে এক স্থানীয় ব্যক্তির অসুস্থতা ও মৃত্যুকে কেন্দ্র করে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে। কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসী জ্যোতি সিনকুকে ‘ডাইনি’ হিসেবে সন্দেহ করতে থাকে এবং তাকেই এই সব অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী মনে করে।

মঙ্গলবার সন্ধ্যায় পুসতুন বিরুয়া মারা যাওয়ার পর একদল উত্তেজিত জনতা জ্যোতির বাড়িতে হামলা চালায়। কোলহান সিনকু জানান, প্রায় ডজনখানেক লোক তাদের বাড়িতে ঢুকে তার স্ত্রী ও সন্তানকে আগুন ধরিয়ে দেয়। তিনি গ্রাম পঞ্চায়েতে বিষয়টি মীমাংসার জন্য আকুতি জানালেও আক্রমণকারীরা কোনো কথা শোনেনি। জেলা পুলিশ কোলহানের জবানবন্দির ভিত্তিতে হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করেছে।

ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য থেকে জানা যায়, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে দেশটিতে কেবল ডাইনি অপবাদে আড়াই হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী। ঝাড়খণ্ড ও বিহারের মতো এলাকাগুলোতে যেখানে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছায়নি এবং শিক্ষার অভাব রয়েছে, সেখানে এখনো ওঝা ও কবিরাজদের ওপর মানুষের নির্ভরতা এবং কুসংস্কারের কারণে এমন মর্মান্তিক ঘটনা প্রায়ই ঘটে চলেছে।

এই ঘটনার পর পুলিশ জানিয়েছে, তারা গ্রামীণ এলাকায় কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করবে।

সূত্র: বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ