• আজ- বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের গণসংযোগ ও পথসভা আশাশুনিতে সরকারি রাস্তার পাশের গাব গাছ কর্তনের অভিযোগ দ্বিতীয় দিনের মত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করল সাতক্ষীরা ল স্টুডেন্ট ফোরাম সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো- আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থী রবিউল বাশার রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবন কর্মকর্তা আটক জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত মোস্তাফিজের গেছে ৯ কোটি, আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি ইতিহাস গড়ার পথে আফগানরা এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট

জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব

রিপোর্টার: / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) সকাল ১০টায় তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি কবি ও সাহিত্যিক শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাহিত্যিক ও গবেষক ড. মোহাম্মদ আবদুল মজিদ।

সংবর্ধিত অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার কবি ও সাহিত্যিক প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকী।

সংবর্ধিত ও বিশেষ অতিথি কবি, প্রাবন্ধিক ও গবেষক ড. গোলাম কিবরিয়া পিনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা,  শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর আব্দুল মান্নান,  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের প্রশিক্ষক ড. সীমা ইসলাম ও সুশীলন এর নির্বাহী প্রধান  মোস্তফা নুরুজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদের সাধারণ সম্পাদক ম জামান প্রমুখ।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, কথা সাহিত্যিক প্রফেসর ড. এম আমানুল্লাহ, কবি, সাহিত্যিক, গবেষক ড. সবুজ শামীম আহসান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সংগঠেনর পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।

সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলনে কবি, সাহিত্যিক, গবেষক, শিল্পীসহ সাংস্কৃতিক অঙ্গনের সাহিত্যপ্রেমী মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোসফিকুর রহমান মিল্টন ও কবি ও সাহিত্যিক দিলরুবা রোজ (রুবি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ