• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

আগরদাড়ী ইউপি চেয়ারম্যানসহ ২৮ জনের নামে চাঁদাবাজি মামলা

রিপোর্টার: / ৪২৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: পাঁচ লাখ চাঁদার দাবি ও হত্যার হুমকির অভিযোগে সাতক্ষীরার ২৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করা হয়েছে। ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সদর উপজেলার কাশেমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও আগরদাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান (মৃত) আনারুল ইসলামের ভাতিজা মারুফ হোসেন প্রান্ত বাদী হয়ে সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানকে প্রধান আসামী করে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলনসহ ২৮ জনের বিরুদ্ধে সাতক্ষীরা বিজ্ঞ দ্রুত বিচার আদালতে পাঁচ লাখ টাকার চাঁদার দাবি ও হত্যার হুমকির মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ শহীদ স্মৃতি কলেজে বাদী মারুফ হোসেন প্রান্ত ইন্টার প্রথম বর্ষে লেখাপড়া করতেন এবং তিনি জেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব ছিলেন। একপর্যায়ে আসামীরা গত ২৪ ডিসেম্বর ২০১৮ সালে বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আসামীদের দাবিকৃত টাকা বাদী দিতে অস্বীকার করলে কলেজের সামনে মারধর ও শারিরীক নির্যাতন করতে থাকে।

উক্ত আসামীরা বাদীকে ওই কলেজে লেখাপড়া করতে ও দেশে থাকতে হলে দাবিকৃত চাঁদার টাকা পরিশোধ করতে হবে। উক্ত দাবিকৃত চাঁদার টাকা না দিলে কলেজ, ভিটাবাড়ি ছাড়তে হবে এবং তোকে গুম, মামলা দিয়ে হয়রানি করা হবে। অন্যথায় তোর চাচা আগরদাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান মহরুম আনারুল ইসলাম ও শহিদুল ইসলামকে যে ভাবে মারা হয়েছে তোকেও সেই ভাবে মারা হবে বলে আসামীরা ঘটনাস্থল থেকে ত্যাগ করে চলে যায়। উক্ত বিষয়ে তৎকালীন সময়ে থানায় মামলা করতে গেলে তৎকালীন পুলিশ কর্মকর্তা মামলা নেননি, এমনকি আসামীদের ভয়ে আদালতে মামলা করতে পারেনি বলে বাদী জানান। বাদী জানান, জুলাই গণ-অভ্যুত্থানে মধ্যে দেশে স্থিতিশীল হওয়ার পর উক্ত বিষয়ে আসামীদেরর বিরুদ্ধে সাতক্ষীরা দ্রুত বিচার আদালতে মামলা করা হয়েছে।
উক্ত মামলাটি তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য সাতক্ষীরা পিবিআই পুলিশের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ দ্রুত বিচার আদালতের বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ