
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডললের মরদেহে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর দেড় টায় এ গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা নেতা আঃ করিম, বীর মুক্তিযোদ্ধা সুশান্ত কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। পরে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
কাদাকাটি গ্রামের মৃত দর্পন মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল বুধবার দিবাগত রাত দেড় টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তিনি স্ত্রী, ১ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।