• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

রিপোর্টার: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, অফিস, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
উপজেলা প্রশাসন ৩১বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত’র নেতৃত্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও অফিসার্স ক্লাব, থানা অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, উপজেলা জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠন, অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা সাব রেজিস্ট্রি অফিস, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম, আশাশুনি মহিলা কলেজ, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর ইউনিয়ন পরিষদ, আশাশুনি প্রেসক্লাব ও আশাশুনি আঞ্চলিক প্রেসক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, আশাশুনি বাজার বণিক সমিতি ও হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি, আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান। আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস ও গার্লস গাইড সদস্যরা মার্চপাস্ট করেন। এসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় উপজেলা মডেল মসজিদে।
পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত’র সভাপতিত্বে আলোচনা সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে এবং আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ