• আজ- বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জের দারিদ্র্য বিমোচনে ‘যাকাত’ শীর্ষক সেমিনার কালিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় অগ্নি বিষয়ক মহড়া ও আলোচনা সভা কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কালিগঞ্জে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা আশাশুনিতে শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার-১ আশাশুনিতে মৎস্য ঘের জবর দখল, থানায় অভিযোগ ১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁস, অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা চিফ প্রসিকিউটরের চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

আশাশুনিতে শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার-১

রিপোর্টার: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে ৩য় শ্রণিতে পড়ুয়া শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। জনগণ ধর্ষণ চেষ্টাকারী রজব আলী মোল্যাকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ্ধ করেছে। সোমবার (৯ মার্চ) উপজেলার আনুলিয়া ইউনিয়নের নাংলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ভিকটিম ঘটনার দিন সকাল ৬ টার সময় প্রতিবেশী আঃ সবুর সানার বাড়িতে আরবী পড়তে যায়। আরবী পড়া শেষে সাড়ে ৭টার দিকে ভিকটিম আসামী রজব আলী সরদারের বাড়ির পাশে রাস্তায় পৌঁছালে ওৎপেতে থাকা রজব আলী তাকে রাস্তায় একা পেয়ে ২০ টাকার নোট দেওয়ার প্রলোভন দেখিয়ে কোলে তুলে নিয়ে তার বাড়ির মধ্যে নিয়ে যায়।
পরিবারের লোকজন না থাকার সুবাদে ঘরের দরজা দিয়ে ধর্ষনের চেষ্টা করে। ভিকটিম ভয়ে জোরে চিৎকার করলে পাশের ঘরে থাকা আসামীর ছোট ভাইয়ের স্ত্রী ঝরনা খাতুন টের পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। তখন রজব আলী পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত লোকজন আসামীকে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এস আই রাজীব মন্ডল ঘটনাস্থলে গিয়ে আসামীকে জনরোষ হতে উদ্ধার করে।
পুলিশ জানায় এব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় (৫) ১০/০৩/২০২৬ মামলা দায়ের করেছেন। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ