• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা

রিপোর্টার: / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে ফিরতে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির (ডিআরএসসি) সভা অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন, জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

বিআরটিএ সাতক্ষীরা সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও মোঃ আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মোঃ মশিউর রহমান, সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উজ্জ্বল কুমার সাধু, ঢাকাগামী পরিবহন মালিকদের পক্ষে মোঃ মশিউর রহমান, নিরাপদ সড়ক চাই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড় প্রমুখ।

সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে  ঘরে ফিরতে পারে সেদিকে সকলকে আন্তরিক হতে হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, ঢাকাগামী পরিবহন গুলো সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

সাতক্ষীরা পৌরসভার ভিতরে নিবন্ধনকৃত সকল ইজিবাইক ছাড়া অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বাস টার্মিনাল থেকে মিনিবাস গুলো ছেড়ে যাওয়ার পরে সাতক্ষীরা-মুন্সীগঞ্জ রুটের সঙ্গীতা মোড়, সাতক্ষীরা-আশাশুনি রুটের উপজেলার মোড়, সাতক্ষীরা-খুলনা রুটের নারিকেলতলা মোড়ে ও সাতক্ষীরা-যশোর রুটের মিনিবাসগুলো কদমতলা বাজারে দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ