• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

কালিগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার: / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ও সরকার নির্ধারিত ন্যায্যমূল্য নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অপরাধে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও খোলা বাজারে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয়।

অভিযান চলাকালে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে কালিগঞ্জ উপজেলা মোড়ে অবস্থিত মুদি ব্যবসা প্রতিষ্ঠান মান্দার স্টোরের মালিক ইয়াহিয়া খানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে।

এছাড়া উপজেলার পাউখালি এলাকায় একটি মুদিখানা দোকানে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অপরাধে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম। এ সময় কালিগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ