• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
এলএনজি আসছে ১ লাখ ৯৩ হাজার টন আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন স্বাধীনতা দিবসের ডিসপ্লে অনুষ্ঠানে ‘রাজাকার’ চরিত্র নিয়ে জামায়াত এমপির বাধার অভিযোগ সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ইরানি নেতাদের ‘টার্গেট করে নির্মূল’ অভিযান চালিয়ে যাবে ইসরাইল: কাৎজ

রিপোর্টার: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। গত রাতের অভিযানের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ওই হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তার নির্দেশনায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের ‘সন্ত্রাস ও নিপীড়নমূলক শাসনের’ নেতৃত্বকে খুঁজে বের করে টার্গেট করার অভিযান চালিয়ে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের প্রসঙ্গ তুলে কাৎজ বলেন, ট্রাম্প ইরানের নেতৃত্বে ঘন ঘন পরিবর্তনের কথা বলেছিলেন। ‘আমরা তাকে নিয়মিত আপডেট দেব—এই পরিবর্তনের গতি এখন আরও বেড়েছে,’ দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ইরানের শীর্ষ দুই নেতাকে হত্যার মাধ্যমে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে।

এ সময় অভিযানে অংশ নেওয়া ইসরাইলি বিমান বাহিনীর পাইলট ও গোয়েন্দা কর্মকর্তাদের প্রশংসাও করেন কাৎজ।

তবে ইরান এখন পর্যন্ত লারিজানি ও সোলেইমানির মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি, ফলে ঘটনাটি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ