• আজ- বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জের দারিদ্র্য বিমোচনে ‘যাকাত’ শীর্ষক সেমিনার কালিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় অগ্নি বিষয়ক মহড়া ও আলোচনা সভা কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কালিগঞ্জে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা আশাশুনিতে শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার-১ আশাশুনিতে মৎস্য ঘের জবর দখল, থানায় অভিযোগ ১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁস, অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা চিফ প্রসিকিউটরের চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত

রিপোর্টার: / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করেছেন জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার।

স্কট রিটের বরাত দিয়ে টাইমস অব ইসলামাবাদের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সম্প্রতি রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন জাতিসংঘের সাবেক এই অস্ত্র পরিদর্শক। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

স্কট রিটার বলেন, ইরানের ছোড়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগর উপকূলের শহর সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে। এতে তার ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন।

রিটার আরো দাবি করেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাসভবনেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন এবং বাড়িটিতে আগুন ধরে যায়।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করে জানায়, বেন-গভির সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

রিটার এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলেছেন, প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হতে পারে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহুকে ঘিরে ইরানের প্রচারিত খবরগুলো ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক।’

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নিরাপদে আছেন এবং তিনি দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে আগুন লাগার দৃশ্য দেখা গেলেও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে তেলআবিরের কিছু এলাকা এবং আবাসিক শহর বেইত শেমেশ।

জরুরি সেবা সংস্থাগুলোর বরাতে বলা হয়েছে, বেইত শেমেশে একটি বহুতল ভবনে সরাসরি আঘাতে অন্তত ৯ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা দূরপাল্লার উন্নত ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক স্থাপনা, কমান্ড কেন্দ্র ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে তারা জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানও ব্যাপক হামলা চালাচ্ছে।

ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ