
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে অবৈধ ইটবাহী টলির ধাক্কায় প্রতিবন্ধী পথচারী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে অবৈধভাবে চলাচলকারী মরণঘাতী ইটবাহী টলির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পথচারী হিসেবে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ইটবাহী টলি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর জখম হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় কালিগঞ্জ উপজেলা এলাকায় অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের দুর্ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।