• আজ- রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা

রিপোর্টার: / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের খাজাবাড়িয়া উজাইমারী যুব সংঘের আয়োজনে শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মথুরেশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডের দুটি দল অংশগ্রহণ করে।

খেলাটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি। খেলায় ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার দেবাশীষ ঘোষের নেতৃত্বে একটি দল এবং ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিলের নেতৃত্বে অপর দল অংশ নেয়।

প্রতিযোগিতায় ২৮ পয়েন্ট অর্জন করে ৭ নম্বর ওয়ার্ডের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় ৮ নম্বর ওয়ার্ডের দল। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন আব্দুল মজিদ।

খেলা পরিচালনা করেন সৈয়দ মোমিনুর রহমান, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম এবং স্কোরের দায়িত্বে ছিলেন সুকুমার দাশ বাচ্চু।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মথুরেশপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জামায়াত ইসলামী আমির হাফেজ রবিউল বাশার, ইউপি সদস্য মেহেরুন্নেসা, ভাই ভাই হার্ডওয়ারের এসডি এন্টারপ্রাইজের আকবর হোসেন ও হাফিজুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোমিনুর রহমান। ঐতিহ্যবাহী এই খেলায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে এবং শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ