• আজ- মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ
অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি কালিগঞ্জে সেপ্টিট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু, আহত-২ সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন কালিগঞ্জে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আশাশুনির মাদরা-বাউশুলী গ্রামে ইলিয়াসের বাড়ীর সামনে থেকে চোরাই প্রাইভেট কার উদ্ধার কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণায় সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি’র বাড়তি নজরদারি সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুল আকস্মিক পরিদর্শনে যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক: শিক্ষার পরিবেশে সন্তুষ্ট কালিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

কালিগঞ্জে সেপ্টিট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু, আহত-২

রিপোর্টার: / ১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ সেপ্টিট্যাংকে নেমে বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ ২ জন গুরুতর আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে মোঃ আরাফাত (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামে সেপ্টিট্যাংকের ভেতরে কাজ করতে নেমে প্রথমে একজন অক্সিজেন ফেল করে মারা যান। পরে তাকে উদ্ধার করতে নেমে উদ্ধার তৎপরতা চলাকালে অক্সিজেনের অভাবে বা বিষাক্ত গ্যাসের প্রভাবে ভেতরে থাকা ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন এবং আরো ১ জন মারা যান। মৃত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ আরও একজন গুরুতর অসুস্থ হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করেন। বর্তমানে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এবং কালিগঞ্জ থানা পুলিশ মৃতদের উদ্ধার করে থানা হেফাজতে রাখেন বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ