• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
এলএনজি আসছে ১ লাখ ৯৩ হাজার টন আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন স্বাধীনতা দিবসের ডিসপ্লে অনুষ্ঠানে ‘রাজাকার’ চরিত্র নিয়ে জামায়াত এমপির বাধার অভিযোগ সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কালিগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতন, অভিযুক্ত গ্রেফতার

রিপোর্টার: / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের ৮ বছর বয়সী মেয়ে জান্নাতুল প্রতিদিনের মতো বাড়িতে না থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকাবাসীর সহায়তায় পাশের একটি আমবাগান থেকে তাকে নির্যাতিত অবস্থায় উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকেই একই গ্রামের মৃত গোলাপদী গাজীর ছেলে রুকুউদ্দিন গাজী (৪৮)-কে আটক করেন স্থানীয়রা। গুরুতর অবস্থায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য শেখ জাহীদ আলমের হেফাজতে রাখা হয়।

 

খবর পেয়ে বিকেল প্রায় ৪টার দিকে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ