
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: খেলা করার ছলে পরিবারের অজান্তে অসাবধানতা বশত পুকুরে পড়ে পানিতে ডুবে তাহির মোড়ল নামের সাড়ে ৩ বছরের এক শিশুর পুত্রের করুন মৃত্যু হয়েছে।
সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর তৌহিদ হোসেন মোড়লেরগ ছেলে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খোঁজা খুঁজির একপর্যায়ে পুকুর থেকে কিছু পুত্রের লাশ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে তাকে মৃত্যু ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আজ আছর বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হয়।