• আজ- রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রিপোর্টার: / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মেহের আলী (৮২) আর নেই। অসুস্থতা জনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে পশ্চিম মৌতলা গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. মেহের আলীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মহসিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দাফন অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধা মো. মেহের আলীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। তাঁর মৃত্যুতে একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে হারানোর পাশাপাশি এলাকার মানুষ একজন গুণী ও শ্রদ্ধাভাজন ব্যক্তিকে হারিয়েছেন বলে মন্তব্য করেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ