• আজ- মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
রোজা যখন রাখেন তখন কী ঘটে আপনার শরীরে: চিকিসকরা যা বলছেন রাষ্ট্রপতিকে অপসারণচেষ্টা যেভাবে ব্যর্থ হয় সাতক্ষীরার পাটকেলঘাটায় মব সন্ত্রাস করে আটক দু’সাংবাদিকের ৫দিনের রিমান্ড আবেদন: সাংবাদিকদের ক্ষোভ শ্যামনগরে ঘেরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু কালিগঞ্জে জমি দখল নিয়ে উত্তেজনা: আদালতে মামলা থাকার সত্ত্বেও নির্মাণকাজ চলমানের অভিযোগ আশাশুনিতে এনজিও কর্মকর্তাদের দায়িত্বে গাফিলতি: অধিকাংশ প্রোগ্রাম দায়সারা ভাবে সম্পন্ন কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, বড় ভাই আহত আশাশুনিতে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারকে ফুল দিয়ে বরন আশাশুনিতে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গার দর্শনায় যুবদল কর্মীকে কুপিয়ে জখম: এলাকায় তোলপাড়

রিপোর্টার: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি: দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে ইফতার শেষে মসজিদে যাওয়ার পথে রিপন (৪৫) নামে এক বিএনপি যুব দল কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। রবিবার সন্ধ্যায় দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভমিছিল ও থানা ঘেরাও করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আহত রিপন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত মানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জনান, ইফতার শেষে মসজিদে প্রবেশের সময় ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো হাসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখন করে। হামলার পর তিনি মাটিতে লুটিয়ে পড়লে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য অকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

রিপনের স্ত্রী লাভলী খাতুন বলেন, আজ আমার স্বামীকে খাইরুল, হাসেমসহ কয়েকজন কুপিয়েছে। আমার স্বামী বিএনপির রাজনীতি করে এতেই রাগ ওদের। বিগত আজমী সরঅর যতদিন ক্ষমতায় ছিল ১৭টা কেস দিয়েছে আমার স্বামীর নামে।

স্থানীয় সূত্রে জনা যায়, আস্থা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, হাসেম ও খায়রুলের সাথে রিপনের মধ্যে পূর্বে বাগবিতন্ডা হয়। এ বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, রিপন নামে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মামলার প্রতিবাদ চলছে। ঘটনার পর ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ