• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের জন্য ভ্রাম্যমাণ নামাজের স্থান উদ্বোধন, স্থায়ী মসজিদের দাবি

রিপোর্টার: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

জি এম আমিনুল হক: ভোমরা স্থলবন্দরের প্রায় পাঁচ হাজার শ্রমিকের দীর্ঘদিনের দাবি পূরণে পার্কিং এলাকার মধ্যে অস্থায়ী ভ্রাম্যমাণ নামাজের স্থান চালু করা হয়েছে। আজ সোমবার (২৩ফেব্রুয়ারী) জোহরের নামাজের মাধ্যমে ফায়ার সার্ভিস ভবনের নিচে সীমিত জায়গায় এ নামাজের স্থানের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোমরা স্থলবন্দর শাখার সভাপতি মোঃ ওবায়দুল্লাহ।

সংগঠন সূত্রে জানা যায়, ভোমরা স্থলবন্দর এলাকায় কর্মরত প্রায় পাঁচ হাজার শ্রমিকের জন্য নিকটস্থ কোনো মসজিদ না থাকায় নামাজ আদায়ে ভোগান্তি হচ্ছিল। দূরে মসজিদে যেতে সময় লাগার কারণে অনেক সময় নামাজ আদায় করা সম্ভব হতো না।

শ্রমিকরা জানান, পার্কিং এলাকার মধ্যে এই ভ্রাম্যমাণ নামাজের জায়গা চালু হওয়ায় তারা এখন সহজেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে।
এসময় শ্রমিকরা দ্রুত একটি স্থায়ী মসজিদ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

সংগঠনের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সিনি: সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন সরদার, সহ-সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, সহ-সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক আ. রাজ্জাক ও জাহিদুল ইসলামসহ শ্রমিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ