• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

আশাশুনিতে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারকে ফুল দিয়ে বরন

রিপোর্টার: / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনে নব-নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশারকে বড়দল ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। রবিবার বিকাল ৪ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুল ওয়াজেদ ও সেক্রেটারি সেকেন্দার আলী ইউনিয়নবাসীর পক্ষ থেকে এমপি মহোদয়কে বরণ করে নেন। অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, আশাশুনি উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, কালিগঞ্জ উপজেলা আমির মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, আশাশুনি নায়েবে আমীর মাওঃ নূরুল আফসার মোর্তাজা, সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, আশাশুনি সহ- সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, বায়তুলমাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ