• আজ- শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভি- সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতা স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, যেন মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি চিন্ময়ের মুক্তির বিষয়ে যা বললেন সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে, জানা গেল হরমুজ প্রণালি খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘১০টি যুদ্ধ বন্ধ করার’ দাবি, যাচাই করে যা পেল বিবিসি

জানা গেল আগামী বছরের রোজা শুরুর সম্ভাব্য তারিখ

রিপোর্টার: / ২৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

অনলাইন রিপোর্ট: প্রাথমিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, পবিত্র রমজান মাস ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। অর্থাৎ রমজান শুরু হতে ঠিক ১৩৮ দিন বাকি। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটি এ তথ্য জানিয়েছে।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের সূচনার জন্য নতুন চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১মিনিটে সংযুক্ত আরব আমিরাত সময়ে উদিত হওয়া শুরু করবে। তবে সেই দিন চাঁদ সূর্যাস্তের মাত্র ১ মিনিট পর অস্ত যাবে, ফলে ওই সন্ধ্যায় চাঁদ দেখা অসম্ভব হবে। এজন্য, রমজান শুরু হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এমনটাই অনুমান করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল।

রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বাড়বে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। এ সময় দিনের দৈর্ঘ্য বাড়বে ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিট পর্যন্ত।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রমজানের শুরুর দিকে আবুধাবির তাপমাত্রা থাকবে ১৬ক্কসে. থেকে ২৮ক্কসে. এর মধ্যে, যা উত্তর গোলার্ধের শীতের প্রভাব বহন করবে। মাসের শেষে তাপমাত্রা বাড়তে পারে ১৯ক্কসে. থেকে ৩২ক্কসে. পর্যন্ত, যখন বসন্ত ঋতুর আবহ এবং পশ্চিমা বাতাস অনুভূত হবে।

ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান মাস জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার অতিক্রম করতে পারে, যা এই সময়ে আমিরাতের স্বাভাবিক মৌসুমি গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ