• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
এলএনজি আসছে ১ লাখ ৯৩ হাজার টন আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন স্বাধীনতা দিবসের ডিসপ্লে অনুষ্ঠানে ‘রাজাকার’ চরিত্র নিয়ে জামায়াত এমপির বাধার অভিযোগ সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

টিকটক ইনফ্লুয়েন্সার স্ত্রীকে গুলি করে স্বামীর আত্মহত্যা

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে ঈদের প্রথম দিনেই এক ভয়াবহ হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সানা জাভেদকে তার স্বামী মোহাম্মদ সাদিক গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের ডিএইচএ ফেজ-২ এলাকার একটি মার্কেটের পার্কিংয়ে, যা হুমাক পুলিশ স্টেশনের আওতাভুক্ত।

নিহত সানা জাভেদ মূলত আটকের বাসিন্দা। টিকটকে তিনি ‘আউট লোফারা’ নামে বেশ জনপ্রিয় ছিলেন। ঘাতক স্বামী মোহাম্মদ সাদিকও আটকের বাসিন্দা। তিনি আটক পুলিশের একজন সাবেক কনস্টেবল ছিলেন, যাকে আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

মার্কেটে দায়িত্বরত একজন নিরাপত্তারক্ষী পুলিশকে জানান, তিনি হঠাৎ গুলির শব্দ শুনতে পান এবং দেখেন লাল পোশাক পরা এক নারী মাটিতে পড়ে আছেন। পাশেই প্রায় ২৪ বছর বয়সি এক যুবক পিস্তল হাতে দাঁড়িয়ে ছিলেন। রক্ষীর চোখের সামনেই ওই যুবক নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল এবং তিনটি বুলেটের খোসা উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহকেই এই ঘটনার মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

এ নিয়ে এক বছরেরও কম সময়ের মধ্যে ইসলামাবাদে দ্বিতীয় কোনো হাই-প্রোফাইল নারী টিকটকার হত্যার ঘটনা ঘটল। এর আগে গত বছরের জুনে ১৭ বছর বয়সী টিকটকার সানা ইউসুফ তার নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ