• আজ- সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের সাতক্ষীরার শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কুপিয়ে জখম দেবহাটার মাঘরীতে নির্মাণাধীন বাড়ির মালামাল চুরি কালিগঞ্জে ইয়াবাসহ যুবক আটক সাংবাদিক জিন্নাহ’র ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, সদর ওসি প্রত্যাহারের দাবি কালিগঞ্জ থেকে সেনাবাহিনী প্রত্যাহার, জনমনে আতঙ্ক, আইন-শৃঙ্খলা বিঘ্ন’র আশঙ্কা চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ব বৃদ্ধি: কোন প্রতিকার নেই শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের সাতক্ষীরায় ভারতীয় নাগরিক ট্যাগ দিয়ে জমি দখল, সাংবাদিককে মারধর: মিথ্যা মামলা দিয়ে হয়রানি

দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

রিপোর্টার: / ১২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব (দেবহাটা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুবোধ মন্ডল নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শনিবার রাতে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সুবোধ মন্ডল (৬০) ওই গ্রামের ধীরেন্দ্র মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বোরো ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব কমাতে ক্ষেতের চারপাশে চিকন জিআই তার এর বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন স্থানীয় কৃষকরা। শনিবার রাতে সুবোধ মন্ডল ও তার ছোট ভাই একসাথে তাদের ধানক্ষেত পরিদর্শনে যান। পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে ছোট ভাই কিছুটা সামনে এগিয়ে যান। বেশ কিছুদূর যাওয়ার পর পেছন ফিরে বড় ভাইকে দেখতে না পেয়ে তিনি পুনরায় ক্ষেতের দিকে ফিরে আসেন।

 

সেখানে গিয়ে তিনি দেখতে পান, বড় ভাই সুবোধ মন্ডল বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে তিনি মৃত ঘোষণা করা হয়।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এসময় এ ধরনের ঝুকিপূর্ণ পদ্ধতি ব্যবহার না করার জন্য কৃষকদের কাছে অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ