
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউপ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি দেবহাটা উপজেলা সদর ইউনিয়নের সুশীলগাতি গ্রামের মৃত রহমত আলীর পুত্র।
শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ২ পুত্র এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দেবহাটা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউপের পরিবার সূত্রে জানা যায়, তিনি বেশ কিছু দিন অসুস্থতায় ভুগছিলেন। সুস্থতার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
তিনি ১৯৯১সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।