• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
এলএনজি আসছে ১ লাখ ৯৩ হাজার টন আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন স্বাধীনতা দিবসের ডিসপ্লে অনুষ্ঠানে ‘রাজাকার’ চরিত্র নিয়ে জামায়াত এমপির বাধার অভিযোগ সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

রিপোর্টার: / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

দীপঙ্কর বিশ্বাস: ৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবস। সেদিন পেয়েছিল বিজয়ের আনন্দ। এই দিনে সগৌরবে বীর মুক্তিযোদ্ধারা উড়িয়েছিলেন বিজয় পতাকা। সেই দিনটিকে স্মরণ করে দেবহাটা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শনিবার সকাল ১০টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভার আগে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা বারীমোল্ল্যার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বিএনপি’র দেবহাটা সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, সোনালী ব্যাংক ম্যানেজার তাপস দেবনাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সহ আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীরমুক্তিযোদ্ধা মাসুদ গাজী, বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোজাহিদ বিন ফিরোজ সহ সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান উপস্থিত ছিলেন ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।

আলোচনা সভায় ১৯৭১ সালের সেই দিনের স্মৃতি স্মরন করে বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিকাতর হয়ে পড়েন। তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে আগামীতে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ