• আজ- মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
রোজা যখন রাখেন তখন কী ঘটে আপনার শরীরে: চিকিসকরা যা বলছেন রাষ্ট্রপতিকে অপসারণচেষ্টা যেভাবে ব্যর্থ হয় সাতক্ষীরার পাটকেলঘাটায় মব সন্ত্রাস করে আটক দু’সাংবাদিকের ৫দিনের রিমান্ড আবেদন: সাংবাদিকদের ক্ষোভ শ্যামনগরে ঘেরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু কালিগঞ্জে জমি দখল নিয়ে উত্তেজনা: আদালতে মামলা থাকার সত্ত্বেও নির্মাণকাজ চলমানের অভিযোগ আশাশুনিতে এনজিও কর্মকর্তাদের দায়িত্বে গাফিলতি: অধিকাংশ প্রোগ্রাম দায়সারা ভাবে সম্পন্ন কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, বড় ভাই আহত আশাশুনিতে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারকে ফুল দিয়ে বরন আশাশুনিতে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নতুন বিতর্কে জড়ালেন মেসি

রিপোর্টার: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারে বিতর্কেই জড়িয়ে পড়েছিলেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমের প্রথম ম্যাচে হারের পর তাকে তেড়ে ঢুকতে দেখা যায় রেফারিদের রুমে। তা সমালোচনার জন্ম দেয়। তবে সেই ঘটনায় তদন্ত হলেও নিয়ম ভাঙেননি বলে জানিয়েছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ।

ভিডিওটি প্রকাশ করে সিনতেসিস দেপোর্তেস। সেখানে দেখা যায়, ইন্টার মিয়ামির সতীর্থ লুইস সুয়ারেজ মেসিকে একটি রুমে ঢুকতে বাধা দিচ্ছেন। মেসি সুয়ারেজের হাত ছাড়িয়ে এগিয়ে যান। আট সেকেন্ড পর আবার দেখা যায় তিনি সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমের দিকে হাঁটছেন।

এমএলএসের এক মুখপাত্র দ্য অ্যাথলেটিককে জানান, ভিডিওতে যে দরজা দেখা গেছে সেটি রেফারিদের রুম নয়। মেসি কোনো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেননি।

২০২৩ সালে প্লে-অফ ম্যাচের পর রেফারিদের রুমে ঢোকার অভিযোগে ম্যাট মিয়াজগা-কে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। তবে মেসির ক্ষেত্রে এমন কিছু হয়নি।

রেফারিকে ঘিরে এর আগে কখনও শাস্তি পাননি মেসি। তবে গত গ্রীষ্মে এমএলএস অল-স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। গত মৌসুমে প্রতিপক্ষের মুখ ও মাথায় হাত দেওয়ার নিয়ম ভাঙার কারণে তাকে জরিমানাও করা হয়েছিল।

এদিকে মৌসুমের প্রথম ম্যাচে ইন্টার মিয়ামি ৩-০ গোলে হেরেছে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে। আগামী রোববার তারা ঘরের মাঠে খেলবে অরল্যান্ডো সিটির বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ