
শাহীন বিশ্বাস, (তালা, সাতক্ষীরা) পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ২০ ফেব্রুয়ারি রাতে পাটকেলঘাটার অপরিছন্ন কেন্দ্রীয় শহীদ মিনার পরিচ্ছন্নতার কাজে এক দল তরুন অভিযানে নেমে পড়েন ।
একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল একত্রিত হয়ে শহীদ মিনারের বেদী ও আশপাশের এলাকা পরিস্কার করেন, যেখানে প্রচুর পরিমাণে ময়লা ও আবর্জনা জমে ছিল বলে জানান তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবু মহিত।
শুক্রবার রাত সাড়ে দশটা থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন পাটকেলঘাটা থানা ছাত্রদলের রিজভী আহমেদ, আবির হোসেন, শেখ শিমুল, মিরাজসহ অন্য সদস্যরা এবং স্বেচ্ছাসেবক দলের রফিকুল ইসলাম, সানজিদুল হক ইমন।
তাঁদের উদ্যোগে শহীদ মিনার পুরোপুরি পরিচ্ছন্ন হয়ে ওঠে, যাতে ২১ ফেব্রুয়ারি রাজনীতিক, পেশাজীবী, সাংবাদিকসহ সাধারণ জনগণ সুন্দরভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারেন। সাধারণ জনগণও এই কার্যক্রমে অংশ নিয়ে ইতিবাচক ভূমিকা রাখেন।
তারা জানান, “ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অন্যতম উপায় হলো শহীদ মিনারকে পরিচ্ছন্ন রাখা। শহীদদের স্মৃতিকে সম্মান জানিয়ে এরকম উদ্যোগ খুবই প্রশংসনীয়।”
এই উদ্যোগের মাধ্যমে পাটকেলঘাটা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল শহীদ মিনারের সৌন্দর্য বজায় রেখে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা স্থাপন করেছে।