• আজ- মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
রোজা যখন রাখেন তখন কী ঘটে আপনার শরীরে: চিকিসকরা যা বলছেন রাষ্ট্রপতিকে অপসারণচেষ্টা যেভাবে ব্যর্থ হয় সাতক্ষীরার পাটকেলঘাটায় মব সন্ত্রাস করে আটক দু’সাংবাদিকের ৫দিনের রিমান্ড আবেদন: সাংবাদিকদের ক্ষোভ শ্যামনগরে ঘেরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু কালিগঞ্জে জমি দখল নিয়ে উত্তেজনা: আদালতে মামলা থাকার সত্ত্বেও নির্মাণকাজ চলমানের অভিযোগ আশাশুনিতে এনজিও কর্মকর্তাদের দায়িত্বে গাফিলতি: অধিকাংশ প্রোগ্রাম দায়সারা ভাবে সম্পন্ন কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, বড় ভাই আহত আশাশুনিতে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারকে ফুল দিয়ে বরন আশাশুনিতে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রিপোর্টার: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। চোরেরা বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও তার কেটে নিয়ে যাওয়ায় বর্তমানে পুরো বিদ্যালয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, চোরেরা প্রথমে বিদ্যালয়ের বাইরে থাকা বিদ্যুতের সকল সংযোগ লাইনের তার কেটে নেয়। পরে মাটি খুঁড়ে বিদ্যালয়ের সাবমার্সিবল পাম্পের সাথে সংযুক্ত সকল বৈদ্যুতিক তার খুলে নিয়ে যায়। এছাড়া বিদ্যালয়ের পূর্ব পাশের টিনশেড কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেখানে থাকা বৈদ্যুতিক তার খুলে নেওয়ার পাশাপাশি সুইচবোর্ড ভেঙে ফেলে। নতুন ভবনের আর্থিং রড ও বিদ্যুৎ নিরোধক তারও উপড়ে নিয়ে যায় তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা চন্দ জানান, চোরেরা পরিকল্পিতভাবে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে থাকা বৈদ্যুতিক সংযোগ নষ্ট করে মূল্যবান তার ও সরঞ্জাম নিয়ে গেছে। এতে বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বর্তমানে পুরো স্কুল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ