• আজ- শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভি- সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতা স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, যেন মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি চিন্ময়ের মুক্তির বিষয়ে যা বললেন সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে, জানা গেল হরমুজ প্রণালি খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘১০টি যুদ্ধ বন্ধ করার’ দাবি, যাচাই করে যা পেল বিবিসি

বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু রুহাব

রিপোর্টার: / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শিশু আয়ান খান রুহাব। মাত্র আট মাস বয়সেই রুহাব এই বিশেষ স্বীকৃতি পেয়ে খুশি সাতক্ষীরার মানুষজন।

ইমরান রাব্বি ও আয়শা আক্তার দম্পতির একমাত্র ছেলে রুহাব।

রুহাবের জন্ম ও ভবিষ্যৎ জীবনকে কার্বন-নিউট্রাল করতে তারা সাতক্ষীরায় ৫৮০টি গাছ রোপণ করেছেন, যা তার জীবনব্যাপী কার্বন নিঃসরণ অফসেট করবে। এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের গ্রান্টজয়ী উদ্যোগ ঢাকা প্ল্যান্টারস থেকে স্বীকৃতি পেয়েছে, টেকসই উন্নয়নে অবদানের জন্য।

রুহাবের পিতা ইমরান রাব্বি বলেন, ‘আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশে বড়ো হতে পারে। এটা তার ভবিষ্যৎ ও পৃথিবীর জন্য আমাদের ছোট্ট একটি উদ্যোগ মাত্র। সবাই রুহাবের জন্য দোয়া করবেন, যেন সে সুন্দর মনের মানুষ হয় এবং প্রকৃতির সাথে বেড়ে ওঠে।’

রুহাবের পিতা ইমরান রাব্বি গ্রীনম্যান প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়শা কিরণের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তাদের এই উদ্যোগের মাধ্যমে শিশুর জীবনের শুরু থেকেই প্রকৃতির প্রতি দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ