
জি এম আমিনুল হক: ভোমরা স্থলবন্দরের প্রায় পাঁচ হাজার শ্রমিকের দীর্ঘদিনের দাবি পূরণে পার্কিং এলাকার মধ্যে অস্থায়ী ভ্রাম্যমাণ নামাজের স্থান চালু করা হয়েছে। আজ সোমবার (২৩ফেব্রুয়ারী) জোহরের নামাজের মাধ্যমে ফায়ার সার্ভিস ভবনের নিচে সীমিত জায়গায় এ নামাজের স্থানের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোমরা স্থলবন্দর শাখার সভাপতি মোঃ ওবায়দুল্লাহ।
সংগঠন সূত্রে জানা যায়, ভোমরা স্থলবন্দর এলাকায় কর্মরত প্রায় পাঁচ হাজার শ্রমিকের জন্য নিকটস্থ কোনো মসজিদ না থাকায় নামাজ আদায়ে ভোগান্তি হচ্ছিল। দূরে মসজিদে যেতে সময় লাগার কারণে অনেক সময় নামাজ আদায় করা সম্ভব হতো না।
শ্রমিকরা জানান, পার্কিং এলাকার মধ্যে এই ভ্রাম্যমাণ নামাজের জায়গা চালু হওয়ায় তারা এখন সহজেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে।
এসময় শ্রমিকরা দ্রুত একটি স্থায়ী মসজিদ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
সংগঠনের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সিনি: সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন সরদার, সহ-সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, সহ-সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক আ. রাজ্জাক ও জাহিদুল ইসলামসহ শ্রমিক নেতৃবৃন্দ।