• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
এলএনজি আসছে ১ লাখ ৯৩ হাজার টন আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন স্বাধীনতা দিবসের ডিসপ্লে অনুষ্ঠানে ‘রাজাকার’ চরিত্র নিয়ে জামায়াত এমপির বাধার অভিযোগ সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ

রিপোর্টার: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। নতুন এক নিরাপত্তা সতর্কতা জারি করে দূতাবাস জানিয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকজুড়ে বিশেষ করে কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং যুক্তরাষ্ট্র-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোর ওপর ‘ব্যাপক’ হামলা চালিয়েছে।

দূতাবাসটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগ করার আহ্বান জানিয়েছে এবং চলমান ঝুঁকির কারণে বাগদাদে দূতাবাস বা এরবিলে কনস্যুলেট জেনারেলে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ইরাকের আকাশপথে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রকেট হামলার ঝুঁকি রয়েছে।

এছাড়া, যারা দেশ ছাড়তে চান তাদেরকে স্থলপথে জর্ডান, কুয়েত, সৌদি আরব এবং তুরস্কে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ বর্তমানে আকাশপথ বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ