• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরার আশাশুনিতে ঘরে আগুন দেওয়ার অভিযোগ

রিপোর্টার: / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গায় রাতের আঁধারে ঘরের সরঞ্জাম আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে হেতাইলখালী গ্রামের ইসমাইল সরদারের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সালমা বেগম বাদী হয়ে আশাশুনির তুয়ারডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, সারিফুল ইসলাম, সাজিদা খাতুন সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগে বলেন, তারা তার পাশের গ্রামের প্রতিবেশী ও পূর্ব পরিচিত। বাদীর স্বামী তুয়ারডাঙ্গা পূর্ব পাড়ায় অনুমানিক ৪০ বছর পূর্বে ৫ কাঠা জমি ক্রয় করে সেখানে বসত ঘর তৈরী করেন। তবে হেতাইলখালী গ্রামে নিজস্ব জমিতে ঘর বাড়ি করে সেখানে তারা বসবাস করতো এবং তুয়ারডাঙ্গা গ্রামে পূর্ব পাড়ায় পূর্বের বাড়িতে তাদের ছেলে সালেক হোসেন স্বপরিবারে বসবাস করতো। এক পর্যায়ে তারা সকলে হেতাইলখালী গ্রামে নিজস্ব বাড়িতে বসবাস করতে থাকায় সেই সময় ১নং বিবাদীর কোন থাকার জায়গা ছিলনা। বিভিন্নস্থানে অসহায় ভাবে জীবন যাপন করা অবস্থায় অনুনয় বিনয় করায় তুয়ারডাঙ্গা পূর্ব পাড়ায় বাদীর বসত বাড়িতে কয়েকদিন থাকার জন্য আশ্রয় দেয়।

কিন্তু পরবর্তীতে ঘর ছাড়তে টালবাহানা ও টাকা দাবী করলে স্থানীয় মেম্বর ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ হয়। সালিশে বিবাদীদেরকে ৩০হাজার টাকা দিলে জমি সহ ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাবে সিদ্ধান্ত হয়। সালিশের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে টাকা প্রদান করলে ৩/৪ দিন পূর্বে তারা ঘর ছেড়ে চলে যায়। বাদী পক্ষ নিজেদের তৈরী করা ঘর বাড়ি ও ঘরের চাল, চটা, বেড়া সহ বিভিন্ন সরঞ্জাম ১৬ অক্টোবর বিকাল ৩ টার দিকে ভেঙ্গে নেয় এবং ভ্যান না পেয়ে মালামাল গুছিয়ে রেখে বাড়ি চলে যায়। ১৭ অক্টোবর সকাল ৬ টার দিকে সেখানে গিয়ে দেখে কে বা কারা ঘরের চাল, চটা, বেড়া সহ বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়িয়ে দিয়েছে। বাদীর ধারনা বিবাদীরা সহ অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্ব পরিকল্পিতভাবে রাতের কোন সময় মালামাল আগুন জ্বালিয়ে পুড়িয়ে ক্ষয় ক্ষতি করেছে।

এব্যাপারে বাদী সালমা বেগম আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

অপরপক্ষের শফিকুল ইসলাম ও সাজিদা খাতুন জানান, তারা ঘর ছেড়ে দেননি। তাদের ঘর ভেঙ্গে তছনছ করে আগুনে পুড়িয়ে দিয়েছে ইসমাইল, তার স্ত্রীসহ তাদের দলীয় লোকজন। তারা আইন আদালতের কাছে সুবিচার প্রার্থনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ