• আজ- শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সাতক্ষীরা-২ আসনে জামানত হারালেন সাবেক এমপি আশু

রিপোর্টার: / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশু জামানত হারিয়েছেন। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৪ হাজার ২৭৮ ভোট।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে।

আশরাফুজ্জামান আশু ‘আমি ও ডামি’ খ্যাত-২৪ এর নির্বাচনে জাপার প্রার্থী হিসেবে সাতক্ষীরা-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ৩ লাখ ৮৯ হাজার ৮৬৩টি। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পাওয়া প্রয়োজন। সে হিসেবে জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৪৭ হাজার ৭৩২ ভোট। কিন্তু আশরাফুজ্জামান আশু পেয়েছেন মাত্র ৪ হাজার ২৭৮ ভোট।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ আসনের ১৮১টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আব্দুল খালেক ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২৯৩ ভোট।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে মহাজোট সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আশরাফুজ্জামান আশু ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন। সে সময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও তৎকালীন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ঈগল প্রতীকে পেয়েছিলেন ২৭ হাজার ৪৪৭ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ